Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যবার্ষিকীর প্রস্তুতি সভা

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। বুধবার (৬জুলাই) বিকালে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও পৌর কমিটির সভাপতি লেহাজ উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক বেগম সুফিয়া কামাল ঝিমি, জেলা জাতীয় মহিলা পার্টির যুগ্ন আহবায়ক স্বপ্না ত্রিপুরা, পৌর কমিটির সাধারন সম্পাদক সুদীর্ঘ চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক চাকমা, সদর উপজেলার সদস্য সচিব বিমল কান্তি দেওয়ান (বিটু), জাতীয় পেশাজীবি সংগঠনের আহবায়ক সুগম চাকমা, দপ্তর সম্পাদক সমির বড়ুয়া , জগদীশ চাকমা, দীলিপ বড়ুয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আগামী ১৪ জুলাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহু হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী সফলভাবে পালনের জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। বক্তারা আরোও বলেন রাঙ্গামাটি জাতীয় পার্টিকে শক্তিশালী দল হিসেবে গঠন করার জন্য বিভিন্ন উপজেলায় সফর কারার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!