Logo
শিরোনাম
পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

বান্দরবানে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান সদর উপজেলার কুহালং ও সদর ইউনিয়নের গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

আজ ০৯ জুলাই (শনিবার) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের আয়োজনে সদর উপজেলার সদর ইউনিয়ন ও কুহালং ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এই চাউল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামীলীগ সরকারই বয়স্কভাতা, বিধবা ভাতা, দুগ্ধভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন রকমের ভাতার প্রচলন শুরু করেছে এবং যার কারণে দেশের মানুষ এখন সুন্দরভাবে জীবনযাপন করছে।

চাউল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা।

এসময় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৮ শত ২০ পরিবার ও সদর ইউনিয়নের ৭ শত গরিব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!