Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে এমপি এনামুলের মত বিনিময়বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে এমপি এনামুলের মত বিনিময়বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে এমপি এনামুলের মত বিনিময়

রুস্তম আলী শায়ের:বাগমারা প্রতিনিধিঃরাজশাহীর বাগমারায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শিকদারী সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা এলাকার আয়না। তাদের চোখে যে বিষয়গুলো ধরাপড়ে তা সবার চোখে ধরাপড়ে না। সমাজের যে কোন অসংগতি, উন্নয়ন, আগামীর চিন্তাধারা সবই প্রকাশ পায় সাংবাদিকের লেখনির মাধ্যে দিয়ে। একটি এলাকা তথা বিশ্বের সামগ্রীক উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। সাংবাদিকরাও তাদের জায়গা থেকে দেশের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে থাকে। সেই সাথে বাগমারা কর্মরত সাংবাদিকদের সত্য, সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বা পরিবেশনের আহব্বান জানান তিনি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই অকারনে কেউ যেন হয়রানীর শিকার না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল,সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক আবু বাক্কার সুজন,নুর কুতুবুল আলম। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সহ-সম্পাদক নাজিম হাসান,দপ্তর সম্পাদক আকবর আলী,কোষাধ্যক্ষ আব্দুল মতিন, জিল্লুর রহমান, শামীম রেজা, ফারুক আহমেদ ও রতন কুমার,রুস্তম আলী শায়ের, মাহফুজুর রহমান রনি,মোস্তাফিজুর রহমান,মিজানুর রহমান সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!