Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

নওগাঁয় দু’ মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, স্ত্রী আহত

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৪০) নামে এক পুলিশ কনেস্টবল নিহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬ টারদিকে নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায়।

এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী শিপন বেগম।
নিহত পুলিশ কনেস্টবল শাহিন আলম নওগাঁর রাণীনগর উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসাবে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত শাহিন পুলিশ কনেস্টবল। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঈদের দিন বিকালে শাহিন আলম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রাণীনগর থেকে বোনের বাড়িতে বান্দাইখাড়ায় কুরবানীর মাংস নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাইয়ের দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল শাহিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়।
স্থানিয় লোকজন খবর দিলে, দ্রুত রাণীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনাস্থলে পৌছে শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার আহত স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!