Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

শেখ হাসিনার সেতু সেলফি আর লোডশেডিং নিয়ে বিতর্ক

সূত্র: বিবিসি নিউজ:চলতি সপ্তাহে নানা খবরের মধ্যে একটি খবর নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে, আর তা হল পদ্মা সেতুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপরিবারে ছবি তোলার খবর। সেতু কর্তৃপক্ষ এর আগে ব্রিজে গাড়ি থামিয়ে ছবি তোলা নিষিদ্ধ করেছিল।

সে বিষয়ে লিখেছেন বরিশালের কাউনিয়া থেকে মোহাম্মদ সাইদুর রহমান:

”আমাদের দেশের সরকারি দলের রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা বা এ ধরনের লোকজন কথায় কথায় আইনের শাসন, আইন তার নিজস্ব গতিতে চলে ইত্যাদি কথা হরহামেশাই বলে থাকে অথচ তারাই অনেক সময় নিয়ম নীতির তোয়াক্কা করে না।

আমি মনে করি, আমাদের প্রধানমন্ত্রী এ ধরনের ছবি তুলে শুধু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের গণ বিজ্ঞপ্তিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেননি, তিনি নিয়ম ভেঙ্গে একটি নেতিবাচক দৃষ্টান্তও স্থাপন করেছেন।

একটি বিষয় এখানে পরিষ্কার মি. রহমান, যে সবাই আশা করে দেশের নেতা উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেবেন। কিন্তু এখানে নেতিবাচক একটি উদাহরণ সৃষ্টি করা হয়েছে বলেই অনেকে মনে করছেন।

পারিবারিক ছবি সেতুর উদ্বোধনের দিন নিলেই সব চেয়ে ভাল হত বলে মনে হয়, কারণ সেদিন এ’ধরনের কোন নিয়ম চালু ছিল না, সেতুতে কোন যানবাহন চলছিল না। পূর্ণ নিরাপত্তায় তারা ছবি তুলতে পারতেন।কিন্তু গত সোমবার ছবি তুলতে গিয়ে শুধু সেতু কর্তৃপক্ষের আরোপ করা নিয়মই ভাঙ্গা হয়নি, বেশ কিছুক্ষণের জন্য এই গুরুত্বপূর্ণ সেতুতে সাধারন পরিবহন চলাচল বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!