Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

প্রবাসী আবুল কাশেমের ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো মেঘনা পাড়ের দুস্থদের মুখে

ইয়ামিন হোসেন:টাকার অভাবে সন্তানদের মুখে গোশত দিতে পারলো না বাবা এই শিরোনামে গণমাধ্যম ও ফেসবুকে লেখা দেখে ২৬ টি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম।

সোমবার সকালে গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি অনিক আহমেদ,  দৈনিক দেশবাংলা ও ভোলার বাণীর প্রতিনিধি ইয়ামিন হোসেন এর মাধ্যমে দুস্থ অসহায় পরিবারের মানুষদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে এবং তাদের ঈদ শুভেচ্ছা জানিয়ে গোশত উপহার দিয়েছেন দানশীল এই রেমিট্যান্স যোদ্ধা।

এ সময় আবুল কাশেম মিয়া দুস্থ পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

প্রবাসী আবুল কাশেম মিয়ার উপহার পেয়ে আবেগআপ্লুত হয়ে রোশনা নামের এক দুস্থ মহিলা বলেন আমার কোন ছেলে সন্তান নাই, থাকি রাস্তার পাশে ঈদে নতুন কাপড়চোপড় তো নাই এক টুকরা গোশত ও কিনে খাইতে পারিনাই, আমনেগো মাধ্যমে যিনি দান করেছে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তার পরিবার পরিজনকে ভালো রাখুক।

ছোট কুঁড়েঘরে থাকা অসুস্থ মোস্তফা বলেন, এক পোলা আছে কোন খবর নেয়না আমার আর যে বেডা বিদেশ থাকি আমগো জন্য গোশত পাঠাইছে, আল্লাহ যেন তার মনের সকল আশাপূরণ করেন।

মোস্তফা আর রোশনার মতই উপহার পাওয়া প্রতিটি সদস্য মনের আকুতি প্রকাশ আর মনখুলে দোয়া করেছেন রেমিট্যান্স যোদ্ধা ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদীর কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম মিয়া ও তার পরিবারের জন্য।

এসময় উপস্থিত ছিলেন ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জিহাদ হোসেন, কবির ফরাজীপ্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!