ডেস্ক নিউজ:লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রামগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের এডমিন আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ভূঁইয়া, রামগঞ্জে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক, (ফলিত গনিত বিভাগ) আব্দুল করিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক (পরিসংখ্যান বিভাগ) সোহেল মাহমুদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,সাংবাদিক ফরিদ বাংগালী সহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং আগামীতেও এমন মহতি উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি