Logo
শিরোনাম
ঈদগাঁও জুড়ে অসহনীয় লোডশেডিং,এসএসসি পরীক্ষা্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ক্যান্সার আক্রান্ত রুগীকে রক্ত দান করলেন এমপি তুহিন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃপারভীন আক্তার নামের ক্যান্সার আক্রান্ত এক রুগীকে রক্ত দিলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।গতকাল মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের জরুরী বি পজিটিভ রক্ত লাগবে মর্মে সামাজিক মাধ্যমে একটি ফেসবুক স্ট্যাটাস প্রদান করেন। স্ট্যাটাসটি এমপি তুহিনের দৃষ্টি আকর্ষণ হলে উক্ত পোস্টে নিজেই রক্ত দিবেন বলে মন্তব্য করে জানিয়ে দেন কখন, কোথায় গিয়ে রক্ত দিতে হবে।

পরে আজ বুধবার (১৩ জুলাই) দুপুর ১২ ঘটিকার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে এসে উপস্থিত হয়ে রক্ত প্রদান করেন। এ সময় জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম, এমটি ল্যাব মোঃ আলামিন, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান, এসআইটি সোহাগ আকন্দ, সাংবাদিক আলম ফরাজি ও ফাহিমদ আহমেদ উপস্থিত ছিলেন।

পরে রক্তগ্রহিতা ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারকে দেখতে যান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ৫ বছর যাবত ক্যান্সারে আক্রান্ত। তিনি নিজের জন্য এমপি তুহিনের রক্ত দান করতে দেখে কৃতজ্ঞতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!