Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও ও স্বারকলিপি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সর্বস্তরের সাংবাদিকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকরা। কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। পরে সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, গত ৩রা জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের ৫ দিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে আন্দোলন করে আসছে জেলার সর্বস্তরের সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!