Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ধামরাইয়ে সুপ্রাচীন সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল বাবু:ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকার ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির জরুরি সভা রবিবার (১০ই জুলাই -২০২২) রাত আট ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

বড় বাজার চারশত বছরের সুপ্রাচীন সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ’সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতিদ্বয় বিশ্বনাথ পাল, নীল রতন পাল,সাংগঠনিক সম্পাদক অমরেন্দু বসাক সম্ভু,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, সহ কমিটির কর্মকর্তা- সদস্যবৃন্দ মানিক লাল গোস্বামী, প্রান গোপাল পাল পানু,উৎপল পাল,অশোক কুমার পাল, তাপস পাল,স্বরাজ পাল,দেবাশীষ গোস্বামী ,নিতাই চাঁদ সন্ন্যাসী,স্বদেশ পাল,অমিত পাল মিঠু, লিটন পাল (টাবু),গোপী পাল,উত্তম পাল,নিত্য পাল,শিশির পাল,সঞ্জীত পাল,সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভার শুরুতেই উত্তরপাতা নিবাসী গোপাল পাল এর মৃত্যুতে একটি শোক প্রস্তাব আনেন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল। শোক প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কল্পে একমিনিট নিরবতা সহ প্রার্থনা করা হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সহ আনন্দের বার্তা এবার কার্তিক মাসব্যাপী ভাগবত পাঠান্তে বাৎসরিক ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব উদযাপন করা সহ মন্দিরের নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!