Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে- বস্ত্র ও পাটমন্ত্রী

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃবস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেছেন, “বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্ব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।”

বৃহস্প‌তিবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ‌জেলা প্রশাস‌নের স‌র্বোচ্চ নী‌তি‌নির্ধারনী ফোরাম উপজেলা আইনশৃঙ্খলা ক‌মি‌টির মা‌সিক সভা ও উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির মা‌সিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভু‌মি) আতিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান সহ অনেকে।

এ‌দি‌কে, এর আগে, বৃহস্প‌তিবার (১৪ জুলাই) সকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভব‌নে আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক‌কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ নাঈম ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলী‌গের সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোহাম্মদ আলী আকবর সহ অ‌নে‌কে।####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!