Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শাহজাদপুরে হারানো গুণীজন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতির বিবেকদের নিয়ে মতবিনিময় সভা

 

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি হলরুমে শাহজাদপুর হারানো গুণীজন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতির বিবেকদের নিয়ে মতবিনিময় সভা ও তাদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাকিবুল ইসলাম খান।

শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী,উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম,বিশিষ্ট লেখক আক্তার উদ্দিন মানিক,যমুনা প্রতিদিনের সম্পাদকের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক খান প্রমুখ।

প্রধান বক্তা গুণীজনদের স্মরণ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ও গবাদী পশু নিয়ে অনেক স্বপ্ন ছিল।তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ বিষয় গুলো অন্তর্ভুক্ত করার জন্য রবি’র ভিসি’র দৃষ্টি আকর্ষণ করেন।

এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রয়াত ডক্টর মযহারুল ইসলাম, সাবেক সাংসদ হাসিবুর রহমান স্বপন, সাবেক সচিব আবু সালেহ শেখ জহিরুল ইসলাম দুলাল, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, ডাক্তার ইউনুছ আলী খান, ডাক্তার আবু সাঈদ , প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর এ এম আব্দুল আজিজ ও সাংবাদিক এনামুল হোক খোকন সহ ৯ জন গুণীজনদের স্মৃতিচারণ করা হয়।

সভা শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!