Logo
শিরোনাম
পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রিপন আলী, রাজশাহীর ব্যুরোঃরাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য জুয়েল হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা।

জানা গেছে, নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য জুয়েল হোসেন। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। ঈদ আগে ছুটি না পেলেও ঈদের পরে ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনািবার (১৬ জুলাই) পুলিশ সদস্য জুয়েল হোসেন তার স্ত্রী সুলতানাকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজশাহীতে যাচ্ছিলেন। দুপুর ১২ টার দিকে নওগাঁ -রাজশাহী মহাসড়কে মোহনপুর উপজেলার সাঁকোয়া নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী শিশির স্পেশাল, ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮৭ বাসের সাথে মোটরসাইকেলের মুখামুখি সংর্ঘষ ঘটনা ঘটে এবং ঘটনাস্থানে পুলিশ সদস্য নিহত হন । এবং মুমূর্ষু অস্থায় তার স্ত্রী সুলতানাকে স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। নিহত পরিবারের স্বীদ্ধান্ত ক্রমে আমরা থানায় মামলা নিয়েছি। ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!