মতিন রহমান, মাগুরা সংবাদদাতা:মাগুরার মহম্মদপুরে জামাল শিকদার (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলা সদরের শ্যামনগর গ্রামের মোঃ সেকেন শিকদারের ছেলে।
নিখোঁজ জামালের পরিবার জানায়, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ব্যবসায়ী মালামাল কেনার জন্য বোয়ালমারি মহাজনের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। তবে মাঝে মধ্যে জামাল কেনাকাটার জন্য মাগুরা শহরে যেতেন বলেও জানায় তারা। তিনি প্রায় ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে নিজের
একটি নতুন ভ্যানগাড়ি চালিয়ে বের হলে পরে আর তিনি বাড়িতে ফেরেননি। এখন তার ফোন নম্বরও বন্ধ রয়েছে বলে জানায় তার পরিবার।
নিখোঁজের চার দিন আজ রবিবার পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেলে পরিবারের পক্ষ থেকে মহম্মদপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। এদিকে নিখোঁজ জামালকে না পেয়ে চিন্তিত তার পরিবার।
এঘটনায় মহম্মদপুর থানার তদন্ত অফিসার মোঃ আশরাফুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে বলেও জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি