এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃসারাদেশে লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের পাশাপাশি দেশের হাসপাতালগুলেতে পড়ছে এর বিরূপ প্রভাব। চিকিৎসার জন্য দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। তাই নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে জেনারেটরের ব্যবস্থা করলেন নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান।
মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৩ তম মাসিক সভায় তিনি এ ঘোষনা দেন। ঘোষণার পরপরেই জেনারেটর ক্রয় করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন, লাইন নির্মাণ কাজ ও চলমান রয়েছে। আশা করা যাচ্ছে বুধবার থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবার নিশ্চিত হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের জন্য চারটি ওয়ার্ড ও জরুরী বিভাগে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহন করেন বলে জানান সাংসদ তুহিন। এ জেনারেটরের মাধ্যমে একসাথে ৫০ টি বৈদ্যুতিক পাখা ও ৫০ টি বাল্ব চলবে।
উক্ত মিটিং এ নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না, সার্জারী কনসালটেন্ট ডাঃ মোঃ শরিফুর রহমান সজীব, মেডিসিন কনসালটেন্ট ডাঃ এ এস এম শফিকুল ইসলাম মিলন, এনেস্থিসিয়া চিকিৎসক ডাঃ আফরোজা শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ, সমাজ সেবা অফিসার জনাব ইনসান আলী, কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শরাফ উদ্দিন ভূঞা, সাংবাদিক আলম ফরাজি সহ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি