Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

ঈশ্বরগঞ্জে স্বেচ্চাসেবক ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ ইসহাক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর স্বেচ্চাসেবক দল এবং ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ওই পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্প্রতি ঈশ্বরগঞ্জের ১১ টি ইউনিয়নে এবং ১টি পৌরসভায় স্বেচ্চাসেবক দল এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, সাধারণ সম্পাদক এ,কে,এম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু।

এছাড়াও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্চাসেবকদলের আহববায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ের স্বেচ্চাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সহ সকল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!