রিমন পালিত: স্টাফ রিপোর্টার: লোহাগাড়া উপজেলার আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি।
গত ৩০ জুলাই আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ জসিম উদ্দিনের সৌজন্যে এ ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন লোহাগাড়া রক্তদান গ্রুপ।
সকাল ১০ টা হতে শুরু হয়ে এ কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলতে থাকে। এ সময় বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উক্ত কর্মসূচির উদ্বোধনকালে সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন-“আমি এ এলাকার জনপ্রতিনিধি এবং এ স্কুলের সভাপতি এখানকার মানুষের সুখ দুঃখের খবরাখবর আমার নিতে হবে। শিশুদের রক্তগ্রুপ পরীক্ষা জরুরি হওয়ায় এ উদ্যোগ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
এ কর্মসূচির সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এরশাদ হোছাইন, সহকারী শিক্ষক বাবলু কান্তি হাজারী, আবদুল কাদের, শারফিনা জন্নাত, রেবেকা সোলতানাসহ লোহাগাড়া রক্তদান গ্রুপের মোঃ খোরশেদ আলম ও অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি