আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আলোজনে দূর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ বালিয়াডাঙ্গা পুজা মন্দিরে (দেবালয়ে) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-মাধারণ সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, সহ-সভাপতি দুলাল সাহা, সহ-সভাপতি পঙ্কজ দাস, সদস্য শংকর পাল, সদস্য ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদেও সভাপতি ও সম্পাদকদের মধ্য থেকে পরিতোষ গাঙ্গলী, প্রদত্ত বিশ্বাস, পরেশ মন্ডল, মধাব বর্মন, বিশ্বানাথ আইচ, নারায়ন সরকার, মনিক দত্ত, সুভাষ দেবনাথ, কার্ত্তিক আঢ্য, দিপংকার দাস, সঞ্জয় প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি