Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

কেশবপুরে রোগ যন্ত্রণা সইতে না পেরে এক বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে রোগ যন্ত্রণা সইতে না পেরে আকবর আলী বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিয়ারই গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জাহাবক্স বিশ্বাসের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়ারই গ্রামের মৃত জাহাবক্স বিশ্বাসের ছেলে আকবর আলী বিশ্বাস (৬৫) দীর্ঘদিন যাবৎ রোগ যন্ত্রণায় ভুগছিলেন। তারই জের ধরে শনিবার আকবর আলী বিশ্বাসের রোগ যন্ত্রণা বৃদ্ধি পেলে সে সহ্য করতে না পেরে পরিবারের সকলের অজান্তে বসত বাড়ির পাশে আম গাছের ডালের সহিত নিজ ব্যবহৃত গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!