Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

ভোলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুর পিতার মৃত্যু বার্ষিকী পালিত

ইয়ামিন হোসেন, ভোলা:বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর পিতা মরহুম হাজী মতিউর রহমান সাহেব এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সর্বজন গ্রহণযোগ্য মরহুম হাজী মতিউর রহমান সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন এর আয়োজনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ভোলা সদর উপজেলার তিনবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ মিয়া। স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা সহ-সভাপতি শামসুল আলম শিপন, ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইউসুফ সোহেব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি এইচ এ আলামিন , থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম জয়, তহিদুল ইসলাম মোল্লা সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম । ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু ভাইর পিতা মরহুম হাজী মতিউর রহমান সাহেব এর ৩য় মৃত্যুবার্ষিকীতে আমরা ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!