Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

ভোলার হরতাল প্রত্যাহার করেছে বিএনপি

ইয়ামিন হোসেন:ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম নিহতের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। আজ বেলা ১২টায় ভোলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, শামসুজ্জামান দুদু, এডভোকেট জয়নাল আবেদিন, বিলকিস জাহান শিরিন, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম,জহিরউদ্দিন স্বপন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ দলীয় নেতারা। সংবাদ সম্মেলনে গয়েশ্বর রায় বলেন, জনগণের দাবি নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন। এটা সম্পূর্ণ অনৈতিক। এই হত্যাকা-ে সরকার জড়িত না থাকলে দ্রুত দায়ী পুলিশদের আইনের আওতায় আনা হোক। ভোলার মানুষকে কৃতজ্ঞতা তার নিজ থেকে প্রত্যেকে এই হরতাল পালন করার জন্য। তাই তাদের কথা চিন্তা করে এই মুহূর্ত থেকে হরতাল প্রত্যাহার করা হলো। এদিকে নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের লাশ আজ বিকালে ভোলায় আসার সঙ্গে সঙ্গে আলতাজের রহমান কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানিয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা নিহত রহিমের কবর জিয়ারত করতে দক্ষিণ দিঘলদী তার গ্রামের বাড়ীতে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!