Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ভোলায় সাংবাদিক মিজানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইয়ামিন হোসেন: ভোলা প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালন কালে বোরহানউদ্দিনের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলার সাংবাদিক সমাজ।

শনিবার(৩ সেপ্টেম্ব) সকাল ১০টায় ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত (২৯-০৮-২০২২ আগস্ট) সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধির মিজানুর রহমাবের ওপর পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান এর ছেলেসহ একদল সন্ত্রাসীরা হামলা করেন।
এই বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মিজানুর রহমানের ওপর যারা হামলা করেছে অতীবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আর যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে সাংবাদিক সমাজ বসে থাকবে না সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন।
মানববন্ধনে সাংবাদিক মিজানুর রহমানের স্ত্রী সুমা বেগম বলেন,আমার স্বামী মিজানুর রহমান দৈনিক ভোরের দর্পণ পত্রিকা বোরহানউদ্দিন প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, আমার স্বামী মিজানুর রহমান পক্ষিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন সরদার এর কুকর্মের নিউজ প্রকাশ করলে, আমার স্বামীর উপরে গত ২৯ আগস্ট আলাউদ্দিন সরদারের ছেলে রোহান সরদার ও তার পালিত গুন্ডারা হামলা করে এতে আমার স্বামী গুরুতর আহত হন। আপনারা এর প্রতিবাদে সোচ্চার হন, না হয় কাল আবার আপনাকেও এরকম সমস্যা পোহাতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষ হলে, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফরহাদ সর্দার আহত সাংবাদিক মিজানের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন! এবং বলেল,এ ঘটনার জেরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা হয়,মামলার তদন্ত কর্মকর্তা মামলা তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!