Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

লামায় চোলাই মদসহ বাসের ড্রাইভার ও হেলপার আটক

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:বান্দরবানের লামায় ১৫০ লিটার চোলাই মদ সহ বাসের চালক ও হেলপার কে আটক করেছে লামা পুলিশ। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লামা চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, লামা-চকরিয়া সড়কের বাসের চালক জালাল উদ্দিন (৪৫) ও হেলপার শাহজাহান (২৬)।

জানা যায়, লামা উপজেলার থেকে যাত্রীবাহী একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। (বাসের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ব-১১-০৫৪১)। বাসটি ইয়াংছা নামক স্থানে গেলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে। এসময় চোলাই মদের মূল মালিককে না পেয়ে পুলিশ চালক ও হেলপারকে আটক করে।

এ বিষয়ে ইয়াংছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জি.এম নেয়ামত সাংবাদিককে জানান, লামা-ইয়াংছা সড়ক হয়ে মদ পাচারকালে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার মদ ভর্তি বস্তা উদ্ধার করে। এসময় বাসের চালক জালাল উদ্দিন, হেলপার শাহজাহান নামের দুই জনকে আটক করে লামা থানায় প্রেরণ করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!