Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাগেরহাটে উইমেন‘স বিউটি ওয়াল্ড ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ-বাগেরহাটে উইমেন‘স বিউটি ওয়াল্ড ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সকালে বাগেরহাট শহরের পুরাতন বাজার ভূমি অফিস এলাকায় ফিতা ও কেক কেটে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। এসময় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, মোরেলগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহা: মোখলেছুর রহমান, বাগেরহাট দুদকের আইজীবী অ্যাড. মিলন কুমার ব্যানার্জী, উদ্যোক্তা তানিয়া আফরোজ লাবনী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মোরেলগঞ্জের তুলাতলায় অবস্থিত মহিলা কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউট থেকে প্রশিক্ষন নিয়ে উদ্যোক্তা তানিয়া আফরোজ লাবনী এই উইমেন‘স বিউটি ওয়াল্ড ও প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এতে একদিকে যেমন সে নিজে সাবলম্বি হবে, অপরদিকে এখান থেকে হাতের কাছে স্বল্প খরচে প্রশিক্ষন নিয়ে অনেক বেকার নারীরা ভালভাবে বাঁচার স্বপ্ন দেখবে।
উদ্যোক্তা তানিয়া আফরোজ লাবনী বলেন, বেকারত্ব কি সেটার বাস্তব ধারণা তার রয়েছে। তাই এখানে নামমাত্র খরচে বেকার নারীদের তিনি প্রশিক্ষন দিয়ে দক্ষ করে তুলবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!