Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি ও জয়দেব চক্রবর্তী সাধারন সম্পাদক নির্বাচিত

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃকেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি ও জয়দেব চক্রবর্তী সাধারণ সম্পাদিত নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৯ টা হতে ১ টা পযর্ন্ত শান্তি পূর্ণ পরিবেশে এই নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি আশরাফ উজ জামান খান ৩৩ ভোট পেয়ে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকিটতম প্রতিদন্ধী প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়দেব চাক্রর্বত্রী ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী ওয়াজেদ আলী খাঁন ডবলু পেয়েছে ১৯ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল কুমার দে, আব্দুল্লাহ আল ফতুয়া। কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহিনুল ইসলাম, গ্রহন্তগার সম্পাদক মতিয়ার রহমান। নির্বাহী সদস্যগণ- হলেন মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান, মোল্লা আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার। নির্বাচন চলাকালে কেশবপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ বিভাগের কর্মকর্তাগণ পরিদর্শন করেন।
কেশবপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আমির হোসেন ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রেসক্লাবের নির্বাচীতদের অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!