Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

সাংবাদিকদের নিয়ে কটুক্তি: নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবী

নওগাঁ জেলা প্রতিনিধি : সারাদেশের সাংবাদিকদের ইজিবাইক চালকদের সাথে তুলনা করে ইতর প্রাণী বলে কটুক্তি করায় নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাহিদ নজরুল চৌধুরীর অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ ও আশরাফুল নয়ন, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়কের অপসারনসহ হাসপাতাল চত্বর ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও দালালমুক্ত করার দাবী জানান। একই সাথে এযাতকাল পর্যন্ত সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। ৭দিনের মধ্যে তত্ত্বাবধায়ক স্বেচ্ছায় কর্মস্থল ছেড়ে না গেলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাহিদ নজরুল চৌধুরী যোগদানের পর থেকে হাসপাতালটিতে অনিয়ম, অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্য বাড়তে থাকে। অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করতে গিয়ে গত ৪ মাসে ৩জনেরও বেশি সাংবাদিক হাসপাতালে গিয়ে লাঞ্ছিত হোন। সর্বশেষ গত শুক্রবার জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. লুমা বিনতে রহমান চিকিৎসা না দিয়ে তার পেটুয়া বাহীনি দিয়ে শারিরীকভাবে দুই সাংবাদিককে লাঞ্ছিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!