Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ইয়াবা মামলায় বান্দরবানে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলায় ইয়াবা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭) আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বান্দরবান জেলার নাইক্ষ্যছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ার বাদশা মিয়ার ছেলে।

জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করিম বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দেন জজ আদালত। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে।

আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ের পর উপস্থিত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!