Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

তিস্তায় ধরা পড়ল ৯২ কেজির বাগাইর মাছ!

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি-নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে জেলেদের বড়শিতে ধরা পড়ল ৯২ কেজি ওজনের বাগাইর মাছ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পাগলপাড়া গোরিং এলাকার তিস্তা নদীতে ভোরের দিকে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এসময় জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে।

জেলে জালার উদ্দিন বলেন, “সকালে আমরা কয়েকজন বড়শি দিয়ে মাছ শিকার করছিলাম। কয়েকবার বরশি টেনে মাছ ধরতে না পেয়ে হতাশ হয়ে পরি। পুনরায় বরশি টানা শুরু করলে তার কিছুক্ষণ পরেই এই বাগাড় মাছটি আমার বড়শিতে ধরা পরে। আসলে শেষ ভালো যার সব ভালো তার। বড় মাছটি টানতে গিয়ে অনেকে আমায় সহযোগিতা করেছেন।”

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি উপজেলার ডালিয়া ২নং বাজারে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে লোকজন প্রচুর ভিড় জমায়। মাছটির ওজন হয় ৯২ কেজি। যার বাজার মূল্যে ১লখ ১০ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী কেলাসু।

মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, “এর আগে মনেহয় না এতো বড় মাছ তিস্তায় ধরা পরেছে। মাছটি ১৪০০ থেকে ১৫০০ টাকায় কেজি হিসেবে নীলফামারী জেলা সদরের বড় বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!