Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গাামটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাঙ্গামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রাথামিক শিক্ষা অফিসের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় জলা প্রাথামিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, জেলা সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা ও মোঃ রবিউল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মৃতিচারণ করে বলেন, এই টুর্ণামেন্ট শিশুদের প্রতিভা বিকাশের একটি অন্যতম প্লাটফর্ম। টুর্ণামেন্টের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভা জাতীয় পর্যায়ে প্রদর্শনের সুযোগ পাচ্ছে। বর্তমানে জাতীয় পর্যায়ে আমাদের রাঙ্গামাটির অনেক ছেলেমেয় দেশের হয়ে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে তারা আমাদের গর্ব। তিনি শিশুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়া সহ আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে খেলা বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত প্রথম খেলায় কাউখালী ও রাঙ্গামাটি সদর মুখোমুখি হয়। খেলায় রাঙ্গামাটিকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কাউখালী। অপর খেলায় রাঙ্গামাটির মেয়েরা কাউখালীকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
রাঙ্গামাটির ১০ উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে নিয়ে আজ থেকে উদ্বোধন হওয়া টুর্ণামেন্টটির ফাইনাল আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!