Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

হাতীবান্ধায় দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষককে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় সময় মতো শিক্ষার্থীরা উপস্থিত হলেও যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিঠুন বর্মন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কেন নেয়া হবে না তা জানতে চেয়ে ৫ কর্ম দিবসের মধ্যে শোকজের সন্তোষজনক জবাব চেয়ে এই নোটিশ দেয়৷

জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯ টায় স্কুলে উপস্থিত থাকার কথা। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আলী সকাল ৯ টায় ৫০ মিনিট পর ও সহকারী শিক্ষক আরেফা খাতুন সাড়ে ৯টার পর স্কুলে উপস্থিত হন। এর আগেও তারা স্কুলে যথাসময়ে উপস্থিত হয়নি। এমন তথ্য স্থানীয় অভিভাবকদের মাধ্যমে জানতে পায় উপজেলা শিক্ষা অফিস।

হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিঠুন বর্মন শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় অভিভাবকদের মাধ্যমে জানতে পেয়েছি দক্ষিণ গড্ডিমারী ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দেরিতে স্কুল আসে। প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!