Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে স্থলমাইন বিস্ফোরনে এক যুবক আহত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্তের স্থলমাইন বিস্ফোরনে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা(২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের এই ঘটনাটি হয়।
আহত- অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যা’র ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে. এম.জাহাঙ্গীর আজিজ।
তিনি জানিয়েছেন,নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরনে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে যুবক আহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গরু চারণ করার সময় সীমান্তবর্তী ওপারে তার গরু চলে গেলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সিমান্তে পুতে রাখা স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অন্ন্যথাইং তঞ্চঙ্গ্যা’র বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থল মাইন বিষ্ফোরিত হয়ে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছন স্থানীরা। তারা আরো বলেন, মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিষ্ফোরিত হয়ে প্রতি বছর এধরণের ঘটনা ঘটে থাকে।
এব্যাপারের প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে কোন উত্তর মেলেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!