Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়কে এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়কে এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধনকরেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ।

গ্রামীন অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) এর আওতায় বান্দরবান পৌর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় ।

আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যাবেলা বান্দরবান ট্রাফিক মোড়ে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌর মেয়র ইসলাম বেবীর সভাপতিত্বে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

এই সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা,, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে।

উল্লেখ্য যে আজ টিআর প্রকল্পের আওতায় বান্দরবান পৌর এলাকায় ১ম ধাপে ১৫ টি স্ট্রিট লাইট বিতরন করা হয় এবং পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এর কার্যক্রম অব্যহত থাকবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং বান্দরবানকে পর্যটন নগরী হিসেবে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন যার মধ্যে এই এলইডি লাইট প্রকল্প একটি । ভবিষ্যতেও এ ধরনের আরো বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!