Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে অস্ত্র সহ এক উপজাতীয় যুবক আটক

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরী লম্না বন্দুক সহ এক উপজাতীয় যুবককে আটক করা হয়েছে। আটক যুবক লামা উপজেলার ফাসিয়খালী ইউনিয়নের সাপের গাড়া গ্রামের বাসিন্দা প্রমাংরী মার্মার ছেলে উচপ্রু মার্মা (২০)।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহার পরিকল্পনা মোতাবেক এস আই হাবিব, এ এস আই মুসলিম সহ সংগীয় ফোর্স নিয়ে বাইশারী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড তিতারপাড়া এলাকায় রাস্তার উপর মটর সাইকেল থামিয়ে তল্লাশি কালে বস্তার ভিতর লুকিয়ে রাখা অবস্থায় এক নলা বন্দুক সহ অংচাপ্রু কে আটক করতে সক্ষম হয়। তবে মটর সাইকেল থামিয়ে তল্লাশি কালে আরো ২ যুবক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটক যুবক কে নাইক্ষংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহা বলেন অস্ত্র সহ এক উপজাতীয় যুবক আটক হয়েছে। যাচাই বাছাই করে আসল রহস্য খুজে বের করার চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!