Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ডুকতে পারেনি সিএইচটি কমিশনের একটি টিম

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি:সরই-ডলুছড়ি ভূমি উন্নয়ন, অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের শান্তিপূর্ণ অবস্থানের কারণে বান্দরবানের লামায় ডুকতে পারেনি সিএইচটি কমিশনের একটি টিম। ১৭ সেপ্টেম্বর২২ইং রবিবার সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত লামার সরই ইউনিয়নের প্রবেশদ্বার হাসনাপাড়া ও কেয়াজুপাড়া বাজারে ভূমি উন্নয়ন, অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অবস্থান নেয় দুই শতাধিক স্থানীয় বাঙ্গালী জনগণ।

বিকেল সাড়ে ৩টায় সরই কেয়াজুপাড়া বাজারে সন্ত্রাসী মদদপুষ্ট রংধজন গং কর্তৃক রাবার বাগান ভূমি দখল, প্রতিবাদে ভূমি উন্নয়ন, অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিএইচটি কমিশনের সরই আগমন ঠেঁকাতে সকাল ৭টা থেকে শক্ত অবস্থানে থাকে বাঙ্গালী লোকজন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী নিধনে প্রতিজ্ঞাবদ্ধ, উপজাতি সন্ত্রাসীদের মদদ জোগাতে সিএইচটি কমিশন সরই ইউনিয়নে আগমনের কথা ছিল। পরে বাঁধার মুখে তারা ফিরে যায়।

আরো বলেন, পার্বত্য এলাকায় সরকার ও সাধারণ মানুষের উন্নয়ন ও ভূমি অধিকার খর্বকারী উপজাতি সন্ত্রাসীদের পক্ষে সিএইচটি কমিশন মিথ্যা বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আসছে। যার ফলে আমাদের পার্বত্য অঞ্চলে প্রশাসনিক কর্মকান্ডকে আন্তর্জাতিকভাবে বিভ্রান্ত করছেন। আমাদের প্রতিবাদ হচ্ছে সন্ত্রাস, বে-আইনি কর্মকান্ডের বিরুদ্ধে। সিএইচটি কমিশনের বিরুদ্ধে আমাদের কোন অনুযোগ নেই। কমিশনের সদস্যদের মিথ্যাচার নিয়ে আমরা প্রতিবাদ করছি।

একটি সত্য নিরপেক্ষ কমিশন করে পাহাড়ের প্রকৃত চিত্র তুলে ধরা হলে বিশ্ব দরবারে আমাদের সরকার ও প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সরকার পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মকান্ড সাধন করছে। শান্তি সম্প্রীতি উন্নয়ন ধরে রাখতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পাহাড়ে নিয়োজিত নিরাপত্তা বাহিনী যথেষ্ট কাজ করছেন। কিন্তু এসব মানবিক সূচকগুলোকে ম্রিয়মান করার জন্য উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন গ্রুপে তৎপর রয়েছে।

এদিকে সিএইচটি কমিশন পাহাড় সম্পর্কে একতরফা রিপোর্ট দিয়ে বাঙ্গালীসহ পাহাড়ের সরকার ও সরকারের নিরাপত্তা বাহিনীর মানবিক ভূমিকাকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে।

বক্তারা বলেন, আজ তারা একটি বিতর্কিত ভূমিতে সন্ত্রাসীদের পক্ষে স্কুল প্রতিষ্ঠার জন্য এখানে আসতে চাইছেন। কিছুদিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভূমিহীনদের জন্য সরকারি খাস ভূমিতে যখন গৃহ নির্মাণ কাজে সেখানকার উপজাতি সন্ত্রাসীরা বাধা দিয়েছিল; তখন সিএইচটি কমিশন আসেনি কেন? আজ যখন উপজাতি সন্ত্রাসীদের মদদপুষ্ট একটি চক্র লামা রাবারের বাগানে বে-আইনিভাবে জোর করে স্কুল প্রতিষ্ঠা করছেন, সেই বে-আইনি জুলুম কর্মকান্ডকে সমর্থন দিতে সিএইচটি কমিশন সরই আসছেন।

বক্তারা কমিশনের পক্ষপাতিত্বকে তীব্র নিন্দা জানান। বিকেল তিনটায় কেয়াজুপাড়া চৌরাস্তায় ভূমি অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ নুরু মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল গফুর, কালু মেম্বার সহ প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!