Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

কেশবপুরে ৯৬ টি মন্দিরে দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে ৯৬ টি মন্দিরে দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

যশোরের কেশবপুর উপজেলার এ বছরে ৯৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবারের ন্যায় এ উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা গড়ার কাজ। প্রতিমা গড়ার কাজে ব্যস্ত সময় পার করছে কারিগররা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

এ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় যত ঘনিয়ে আসছে ততই সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। ইতিমধ্যে পৌরসভা ৮টি, ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ০১টি, ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন ১৪টি, ৩নং মজিদপুর ইউনিয়ন ০৬টি, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন ০৫টি, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন ০৪ টি, ৬নং কেশবপুর সদর ইউনিয়ন ০৭টি, ৭নং পাঁজিয়া ইউনিয়ন ০৯টি, ৮নং সুফলাকাটি ইউনিয়ন ১১ টি, ৯নং গৌরীঘোনা ইউনিয়ন ১১টি, ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন ১০টি, ১১ নং হাসানপুর ইউনিয়নে ১০টি পূজা মন্ডপগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলচে পরা দমে।

সরেজমিনে চালিতা বাড়িয়া গ্রামের পুজা মন্ডপে দেখা হল কেশবপুর পাজিয়া গ্রাম থেকে আসা কারিগর (ভাস্কর) তারা দুই জনই ছোট বেলা থেকে প্রতিমা বানানোর কাজ করেন। প্রতিমা তৈরি করতে কি কি সামগ্রী লাগে জানতে চাইলে তারা বলেন, হাত দিয়ে খড়ের কুটা, বাঁশ, পাটের সুতা ও মাটি লেপন দিয়ে প্রতিমা তৈরির কাজ করতে হয়। এরপর শুরু করেছি প্রতিমায় রংয়ের কাজ। আরও ৪/৫দিন লাগবে।
কেশবপুর উপজেলার ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু বলেন আমার ১০ নং ইউনিয়নে ১০ টি পুজা মণ্ডবে সর্বপ্রকার নিরাপত্তা ব্যাবস্হা গ্রহন করা হবে। কোন প্রকার সমস্য না হয় সে দিকে নজর রাখা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সদস্য শম্ভু নাথ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে । ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে দুর্গাপূজা সমাপ্তি হবে। যিনি দুর্গ নামে অসুরকে বধ করেছিলেন, তিনি সব সময় দুর্গা নামে পরিচিত। দেবী পার্বতী দেবগণের অনুরোধে ও শিবের আদেশে এক উগ্র রূপ ধারণ করে দুর্গম অসুর কে বধ করেন তাই তিনি দুর্গা নামে অভিহিত হন।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আগত ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি মন্ডপের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করা হবে। এবং নিরাপত্তার কারণে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোর জন্য প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!