Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

মাগুরায় বিরল প্রজাতির হনুমান উদ্ধার, পাচারকারী আটক

মতিন রহমান, মাগুরা :মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে এসপি গোল্ডেন লাইনের বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। সোমবার বিকালে হনুমানটি উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকা একজনকে আটক করে পুলিশ।

এবিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কালিমুল্লা্হ জানান, বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের বক্সের মধ্যে একটি ব্যগে সোনালী রংগের কালো মুখ বিশিষ্ট একটি বাচ্চা হনুমান পাওয়া যায়। বাসের সুপার ভাইজার সুব্রত কুমার সরকারকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে সাভার থেকে এক ব্যক্তি ৬০০ টাকা ভাড়া দিয়ে ব্যাগটি তাকে দেয়। সাতক্ষীরার কদমতলা বাজারে রানা নামের এক ব্যক্তির নিকট ব্যাগটি পৌছে দেয়ার কথা ছিলো তার।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, পাচারের উদ্দেশ্যে বিরল প্রজাতির হনুমানটি সাতক্ষীরায় নেয়া হচ্ছিলো। উদ্ধার হওয়া হনুমানটি মাগুরা সদর থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে হনুমানটি বনবিভাগের নিকট হস্থান্তর করা হবে। এ বিষয়ে বন সংরক্ষন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!