Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

বান্দরবানে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাসী গ্রুপ অবস্থান করায় জরুরী সাংবাদিক সম্মেলন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাসী গ্রুপের অবস্থানকে কেন্দ্র করে জরুরী এক সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, ১৮ সেপ্টেম্বর একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ বিকাল ৩ টা থেকে ৪ টার দিকে বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে। আর সন্ত্রাসী গ্রুপের এই অবস্থানকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মাঝে। এই সন্ত্রাসী গ্রুপ কেন এসেছে কি কারনে সেখানে অবস্থান করেছে তা কেউ জানে না। তাই বান্দরবানবাসী তথা সকল সচেতন মহল কে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি আন্তরিক আহ্বান জানান।

এ বিষয়ে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান ১৮ তারিখ স্কুলভিত্তিক বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের জন্য আমি বান্দরবান স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের নিয়ে অবস্থান করি। এই সময় আমার স্কুলের পিয়ন আমাকে ফোন করে জানান স্কুলের মধ্যে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী গ্রুপ এসেছে তাদের কাছে বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র আছে । যাতে আমি জরুরিভাবেই স্কুলে আসি। সকল পরিস্থিতি বিবেচনা করে তিনি স্কুলে গেলে সন্ত্রাসী গ্রুপ তাকে জানান একটি রাতের জন্য তারা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্রাম করবে। তখন তিনি ভীত সন্তপ্ত হয়ে তাদেরকে সেখানে অবস্থান করতে দেন এবং পরদিন ভোরবেলা তারা স্কুল থেকে চলে যান।

পরিশেষে সাংবাদিক সম্মেলনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জানান, বান্দরবান শান্তিপ্রিয় জায়গা একটা সন্ত্রাসী গ্রুপ এখানে অবস্থান করেছে তার জন্য মানুষ আতঙ্কে আছে কিন্তু তাদের এই অবস্থানের কোন কারণ কেউ জানে না, তাই তিনি সকল গণমাধ্যম কর্মীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সকলকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!