Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে দেশীয় অস্ত্র ও ২০০ পিস ইয়াবাসহ আটক ১

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে দেশীয় অস্ত্র ও ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট গেট সংলগ্ন বনবিলাস ক্যান্টিনের পাশ থেকে এই ব্যক্তিকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ইকবাল রোড পাথরঘাটার অজিত বৈদ্যর ছেলে বাবুল বৈদ্য (৩৯) ।

সূত্রে জানা যায়, আটকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য সহ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিল । বর্তমানে সে চট্টগ্রামের পাশাপাশি বান্দরবানে এসব মাদকদ্রব্য সরবরাহ করার লক্ষ্য নিয়ে এসেছিল।

উল্লেখ্য যে আটকৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, বুলেট ২০০ পিছ ইয়াবা উদ্ধার করে।

এ সময় তার সাথে মোটরসাইকেলের একজন ড্রাইভার ছিল বর্তমানে তারা দুইজন পুলিশের হেফাজতে রয়েছে ।

২১ সেপ্টেম্বর সকালে বান্দরবান সদর থানায় আটককৃত বাবলা বৈদ্যর স্ত্রী ভাই এবং একজন উকিল বান্দরবান সদর থানায় উপস্থিত হয় । এ সময় আসামি পক্ষের উকিল জানান তিনি বাবলা বৈদ্যর বিষয়ে এখানে এসেছে এবং তার পরিবার তাকে এই মামলাটির জন্য নিয়োগ করেছে ।

এ বিষয়ে বান্দরবান সদর থানায় যোগাযোগ করলে কর্তব্যরত ডিউটি অফিসার রাজিব জানান, আসামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে আসামিকে কোটে প্রেরণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!