Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাসে ১৩ জন গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন।

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে দুইদিনে ৬ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন স¤পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার সফলভাবে হাসপাতালে এ অপারেশন সম্পন্ন করা হয়। সিজারিয়ান অস্ত্রপচারে ভূমিষ্ঠ হওয়া সকল নবজাতক ও মায়েরা সুস্থ রয়েছে। এ নিয়ে গত এক মাসে বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন করেন কনসালটেন্ট (গাইনী) ডা. আয়েশা আক্তার। অজ্ঞান করেন কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. শরিফ ইকবাল। অপারেশনকালে সহকারী হিসেবে ছিলেন ডাঃ জি,এম,এস,কে ডালিম, ডা. সিফাত শারমীন জিসান, সেবিকা মোহনা ও ফাতেমা খাতুন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, মঙ্গলবার ও বুধবার ৬ গর্ভবতী নারীসহ চলতি মাসে বিনামূল্যে ১৩ জন গর্ভবতী নারীর সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতালে গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!