Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

সাফ গেমসে নারী ফুটবলারদের সাফল্য পাহাড়ের খেলোয়াড়দের ৫০ হাজার টাকা ও সংবর্ধনার ঘোষণা দিয়েছেন পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি:সাফ গেমসে বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি সাফ গেমসে নারী ফুটবল দলে অংশগ্রহণ করা পাহাড়ের নারী ফুটবলারদের জন্য পার্বত্য মন্ত্রণালয় থেকে প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা ও সংবর্ধনার ঘোষণা দিয়েছেন। এছাড়া পাহাড়ের ক্রিড়ার মানোন্নয়নে তার মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বর‍ে উইম‍্যান চেম্বার ও ডিপিএস এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উইম‍্যান চেম্বারের সভাপতি লালসানি লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবি প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন জায়গাযর নারী উদ্যোক্তাদের ৩০ টি স্টল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!