Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

থানচিতে স্বাভাবিক প্রসবে সেবা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক ভাবে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু সভাপতিত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্নসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে পরিবার পরিকল্পনা এর পরিচালক মোঃ হাবিবুর রহমান।

এ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রনজন বড়ুয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (এমসিএইচ-সার্বিসেস) এবং লাইন ডাইরেক্টর (এনসিআরএইচ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডাঃ মোঃ মাহামুদুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ নিহার রনজন নন্দী, ইউএনএফপি জেলা প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ। এছাড়া তিন ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত ডাক্তারসহ স্বাস্থ্যকর্মী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবে সেবা জোরদারকরণ বিষয়ে উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!