Logo
শিরোনাম
বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় এবার আলিম চালু, উচ্চ শিক্ষার নবদিগন্ত পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩ ঈদ সামনে রেখে চকরিয়ায় সাঁড়াশি অভিযান: মার্কেটে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাঙ্গামাটিতে আদিবাসী ফোরামের চতুর্থ আঞ্চলিক শাখা সম্মেলন

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার চতুর্থ আঞ্চলিক শাখা (ক-অঞ্চল) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে আশিকা হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন.বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হরেন্দ্র নাথ সিং। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমার সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি বিজয় কেতন চাকমা, সহ-সাধারণ সম্পাদক মধুমঙ্গল চাকমা, অর্থ সম্পাদক ইন্দু লাল চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক (সাংবাদিক) চাইথোয়াই মারমা, সদস্য (রাঙ্গামাটি) রতি কান্ত তঞ্চঙ্গ্যা, লোমা লুসাই, সদস্য (বান্দরবান) মংমং চাক, সদস্য (খাগড়াছড়ি) নমিতা চাকমা প্রমূখ। প্রধান অথিতি হরেন্দ্র নাথ সিং বলেন, সরকার আদিবাসীদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ঘোষণা দেওয়ার করণে নতুন করে পিছনের দিকে হাঁটা শুরু করেছে। যখন বিরোদী দলে ছিল তখন আদিবাসীদের স্বীকৃতি ও সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রযন্ত্রের কারনে আদিবাসীরা স্বীকৃতি পাচ্ছেন না। তিনি আরো বলেন, সমতলে আদিবাসীদের নামে অনেক স্কুল-কলেজও রয়েছে অথচ আদিবাসীদের স্বীকৃতি নিয়ে টালবাহানা করা হচ্ছে। আদিবাসী হলো একটি সাংবিধানিক অধিকার। পরে প্রকৃতি রঞ্জন চাকমাকে সভাপতি এবং ইন্টু মনি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখা (ক-অঞ্চল) কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!