Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

লামায় বাঁশ ব্যবসায়ীর লাশ ঘটনাস্থলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি: :বান্দরবানের লামা উপজেলার দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় এক বাঁশ ব্যবসায়ীর লাশের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় লাশটি দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাইক্ষ্যংমুখ এলাকার রেঅং পাড়াটি উপজেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার পূর্বে অবস্থিত।

বাঁশ ব্যবসায়ীর লাশ পাওয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিহত বাঁশ ব্যবসায়ী সারোয়ার আলম (৫৫) লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশ সহ গাছ, কলা, সবজির ব্যবসা করতেন।

রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কাইওয়ে ম্রো বলেন, গতরাত ১০টায় নিহত সারোয়ার আলম কে নাইক্ষ্যংমুখ বাজারে দেখা গিয়েছিল। রাতে সে আলিয়াং পাড়ায় যাচ্ছিল। তার লাশ উদ্ধারে যাওয়া পুলিশ টিমের সাথে আমি যাচ্ছি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস এর নেতৃত্বে আরো একটি পুলিশের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে সকাল ৯টায় রওনা দিয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশের ২টি টিম ঘটনাস্থলে যাচ্ছে। প্রথম টিম সকাল সাড়ে ৮টায় রওনা দিয়েছে।

উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ দুর্গম এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে। উক্ত এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের আতুড়ঘর হিসাবে পরিচিত৷

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!