Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

নাজিম উদ্দীন জনিঃ যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতয়ালি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, যশোর কোতয়ালী থানার ঘোপ নওয়াপাড়া রোডের জিয়ার ছেলে অনিক (২৪) ও বেজপাড়া নলডাঙ্গা রোডের হাসেম মিয়ার ছেলে সাগর (২৭)।

ডিবি জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা নাশতার উদ্দেশ্যে কোতয়ালি মডেল থানার চাচঁড়া ইউনিয়নের চাচঁড়া বাজার টু সাড়াপুলগামী ভাতুড়িয়া রোডস্থ ওলিয়ার রহমানের মেসার্স ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে অবস্থান করছে। এমন গোপন খবরে, এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড কার্তুজসহ তাদের গ্রেফতার করে।

যশোর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যে অস্ত্র-গুলি নিজেদের দখলে রেখেছে তারা।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!