রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি :বান্দরবান প্রেস ক্লাব ভবনের ভবনের ৫ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
উদ্বোধন উপলক্ষে আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়েছে।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত থেকে এই প্রেস ক্লাবের উদ্ধোধন করেন। এই সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই ৫ তলা ভবনের উদ্বোধন করা হয় ।
এই সময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন সাংবাদিক হলেন জাতির দর্পন। যে দর্পন দিয়ে তারা পার্বত্য বান্দরবানের সকল তথ্য বিশ্বের বুকে তুলে ধরেছেন। তাই তিনি সাংবাদিকদের সকল কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি