Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

বান্দরবানের অষ্টবিংশতি বুদ্ধ বিহারে ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দানোৎসব

আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে বান্দরবান সদরের টাইগার পাড়াস্থ দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে অষ্টবিংশতি বুদ্ধ বিহারে ও রতœপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষে দিনব্যাপী প্রথমে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারদান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি হ্লাথোয়াই হ্রী মার্মা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, অর্থ সম্পাদক অজয় বড়ুয়া, সমন্বয়কারী মিতুন কুমার বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মালম্বীদের নারী-পুরুষেরা।

পরে আগত ভিক্ষুসংঘ ও অতিথিবৃন্দরা অষ্টবিংশতি বুদ্ধ বিহারে ও রত্নপ্রিয় বির্দশন ভাবনা কেন্দ্রে নতুন ভবনের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!