Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চুরির টাকা দিয়ে ক্রয়কৃত দুটি আইফোনও এ সময় উদ্ধার করা হয়।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় নজির আহামদের বসতবাড়ির তালা ভেঙে ১০ লক্ষ ২৬ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-০৮/৩৯। ধারা- ৪৫৪ /৩৮০ পেনাল। ঘটনায় পুলিশ এজাহারনামীয় দুই আসামী আবরার এবং মোঃ মোবারককে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা চুরির কথা স্বীকার করেছে। তল্লাশিকালে তাদের নিকট থেকে চুরির টাকায় ক্রয়কৃত ২টি আইফোন উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, অবশিষ্ট টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনার তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!