Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

নওগাঁয় চাকুরীর প্রলোভন দিয়ে হাতিয়ে নিত টাকা, ২ জনকে আটক করেছে র‌্যাব

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চাকুরীর প্রলোভন দিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা, প্রতারক চক্রের মূলহোতা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে শুক্রবার ২১ অক্টোবর পূর্ব রাত আড়াইটার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন জাহানপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া নিয়োগপত্র ১টি, ভূয়া সীল ১টি, মোবাইল ১টি, সীম কার্ড ২টি, মেমোরী কার্ড ১টি ও মোটর সাইকেল ২টি (অনিবন্ধিত এবং প্রতারনার কাজে ব্যবহৃত) সহ প্রতারক ১। মোঃ শাহ আলম (৪৫), পিতা-মৃত আঃ গণি, সাং-উদয়সাগর, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধা, ২। মোঃ শাহাজুল (৩০), পিতা- আজাদ আলী, সাং-জাংগই বাজার, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরদ্বয়কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মোঃ শাহ আলম হলো এ প্রতারক চক্রের মূল হোতা সে ৪/৫ জনের একটি সিন্ডিকেট চালাচ্ছে, যেখানে সবাই ২০১২ ইং সাল থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণামূলক কাজ করে যাচ্ছে। মোঃ শাহাজুলও সেই সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তারা কখনও অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের চাকুরী দেয়ার কথা বলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে মোঃ শাহ আলম ও মোঃ শাহাজুল একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভূয়া নিয়োগপত্র দেয়। র‌্যাবের গোয়েন্দা সোর্সের মাধ্যমে এরূপ সংবাদ প্রাপ্তির পর র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল কয়েকটি ভূয়া নিয়োগপত্র ও ভূয়া সীলসহ তাদের আটক করে।
এঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!