Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

রাঙ্গামাটি পুলিশ ট্রেনিং সেন্টারে নারী পুলিশসহ আহত-৩

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার(পিএসটিএস) এ বার্ষিক ফায়ারিং প্রশিক্ষনের সময় একজন নারী পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষনের টীম লিডার সহকারী কমিশনার ডিবি পশ্চিম,সিএমপি মোঃ তারেক আজিজ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ট্রেনিং সেন্টার সুত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টীম বার্ষিক ফায়ার প্রশিক্ষনের জন্য সকালে বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে আসেন। তারা যথানিয়মে ফায়ারিং প্রশিক্ষনও শুরু করেন। চট্টগ্রাম পুলিশ লাইনসের নারী কনস্টেবল নারগিছ আক্তার (৬১৫১) ফায়ারিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এতে তার হাতে থাকা অস্ত্রের গুলিতে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী কনস্টেবল মিনুআরা,(৪৭০৮) বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। পড়ে অন্যান্য সঙ্গীয় ফোসরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী খবর জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!