আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃদেশব্যাপী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) আয়োজনে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩’
২ জানুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এই চ্যাম্পিয়ন দল নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা ও দৌছড়ির চেয়ারম্যান মো. ইমরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার ১০জানুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কোচসহ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল এই সৌজন্য সাক্ষাত করেন। এই সময় তাঁদের অভিনন্দন জানিয়ে প্রশংসা করেন এবং বিভাগীয় খেলায় বিজযের জন্য নানা ধরনের উৎসাহ সহযোগীতার আস্বাস দেন।
উল্লেখ্য,আগামী ১৬জানুয়ারি নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল বিভাগীয় পর্যাযে খেলায় অংশগ্রহণ করবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি